: মিয়ানমারের গুলিবিদ্ধ আরও ৩ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৯টায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে আহতদের ২৬, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
আহতরা হলেন- জোনায়েদ (১৬), জান্নাত উল্লাহ (২০), খালেক হোসেন (২২)। এদের মধ্যে গুলিবিদ্ধ জোনায়েদের অবস্থা আশঙ্কাজনক।
তারা মিয়ানমারের মংডু থানার দিয়াতলী এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ যুগান্তরকে বলেন, কক্সবাজার থেকে স্বজনদের মাধ্যমে আসা গুলিবিদ্ধ ৩ রোহিঙ্গাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। আহতরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
