কাব্যে সূরা বাক্বারা [সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ।]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
**************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
****************************************************
আয়াত নম্বর :-৩৭
**************************
★★ মহান আল্লাহর নামে আমি শুরু করি
যিনি পরম করুণাময় অসীম দয়ালু স্বামী। ★★
************************************************
রবের নিষিদ্ধ ফল ভক্ষণের ফলে
পৃথিবীতে পাঠালেন আলাদা অঞ্চলে,
করুণ অবস্থায় করেন বসবাস ;
শয়তানের প্ররোচনায় হয়ে সর্বনাশ।

তাঁদের চরম বিচলিত মনে
ক্ষমা চায় আল্লাহর পানে –
আর মহান রবের রহম গাঁথা
আদম (আঃ)কে শিখালেন কিছু কথা।

চরম কষ্টে বিষম অনুতাপে
করেন তাওবা ক্ষমা মাফে,
অতঃপর মহান আল্লাহ্ দিলেন
তাঁরা তাঁর কাছে ক্ষমা পেলেন।

আরাফাতের ময়দানে তাঁদের
অনেক বছর পরে হয় দেখা –
হয় মিলনের হাসি,ভালোবাসাবাসি
এতোদিন ছিল তাঁরা বিষণ্ণতায় একা।

আল্লাহ্ মহান রহিম – রহমান
নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল –
তিনি খালেক তিনি মালেক
পরম করুণাময় অসীম দয়াশীল।