ক্যালেন্ডারের কিছু কিছু
তারিখ আছে লাল
তারিখ গুলো অমর হয়ে
থাকবে চিরকাল।
ফেব্রুয়ারীর একুশ এবং
ডিসেম্বরের ষোল
লাল পলাশে শহিদ মিনার
সবাই ভরে তোল।
তেমনি আরো তারিখ আছে
আগস্ট এবং মার্চে
ত্যাগের সেসব দিনগুলো আজ
ভুলতে কি কেউ পারছে?
সন্তোষ কুমার শীল
অধ্যাপক
টেকনাফ ডিগ্রী কলেজ।
