উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শফিক আজাদ, উখিয়া :

কক্সবাজারের উখিয়া উপজেলার ক্রাইমজোন নামে খ্যাত পালংখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজকে মঙ্গলবার ভোরে বালুখালী থেকে ২০হাজার পিস ইয়াবাসহ আটক করেছে উখিয়া থানা পুলিশ। সে পালংখালী নলবনিয়া এলাকার সাবেক ইউপি মেম্বার সিরাজুল ইসলামের ছেলে।

উখিয়া থানার অফিসার মোঃ আবুল খায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার উপ-পরিদশ অালমগীর এবং সোহেল নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী ঢালারমূখ থেকে তাঁকে উক্ত ইয়াবাসহ আটক করেছে।

এসময় তাঁদের ব্যবহৃত ২টি মটর সাইকেল জব্ধ করে থানা নিয়ে আসা হয়েছে।

নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, ফয়েজ দীর্ঘদদিন ধরে ইয়াবা ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাঁর বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি ফারিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে প্রকাশ্যে অস্ত্র উঠিয়ে হুমকি, লাঞ্চিত করার ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষিকা রেহেনা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছিল ফয়েজের বিরুদ্ধে।

  • ইয়াবা