হোয়াইক্যং সাতঘরিয়া পাড়ার ফজল করিম ২১৬০ পিচ ইয়াবা সহ মরিচ্যা চেকপোষ্টে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিনিধি :
হোয়াইক্যং সাতঘরিয়া পাড়ার ফজল করিম (২৫) ২১৬০ পিচ ইয়াবা সহ মরিচ্যা চেকপোষ্টে আটক হয়েছে।
সোমবার বেলা ২টার সময় চট্টগ্রাম গামী এসআলম বাসে তল্লাশী চালিয়ে ইয়াবা, নগদ ৪হাজার টাকা ও একটি মোবাইল সেটসহ তাকে আটক করা হয়। এসময় তার শরীরের সাথে লুকানো ইয়াবা গুলো উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত কালাচান এর ছেলে।

বিজিবি ৩৪ ব্যাটেলিয়ন মরিচ্যা যৌথ চেকপোস্টের কোম্পানী কমান্ডার নজুরুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তিকে রামু থানায় সোপর্দ করে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।