টেকনাফে কোস্ট গার্ড কর্তৃক ৩৩০ ক্যান বিদেশী বিয়ার জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
টেকনাফে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৩৩০ ক্যান বিদেশী বিয়ার জব্দ করেছে।

১৫ জুলাই বিকাল ৪টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ এর একটি টহল দল স্টেশান কমান্ডর লেঃ কমান্ডার ডিকসন চৌধুরী, এর নেতৃত্বে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন চাইরন খাল নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন তথ্যনুযায়ী খালের পাশ দিয়ে দুইজন লোককে দুইটি বস্তা কাধে নিয়ে যেতে দেখে সন্দেহ হলে তাদেরকে থামতে বললে তারা দৌড়ে পালানোর চেষ্টাকরে। তখন কোস্টগার্ড সদস্যরা বোট নিয়ে খালের কিনারায় এসে তাদেরকে তাড়া করে। এক পর্যায়ে আবস্থা বেগতিক দেখে লোকদুটি কাধের বস্তাদুটি ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বস্তাদুটি তল্লাশী করে ৩৩০ ক্যান আন্দমান গোল্ড বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত বিয়ারের আনুমানিক বাজার মূল্য প্রায় (১,৬৫,০০০/০০) টাকা এক লক্ষ পয়শট্টি হাজার মাত্র। জব্দকৃত বিয়ার পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো।