টেকনাফ টুডে ডটকম :
মরিচ্যা যৌথ চেকপোস্টে ইয়াবাসহ হ্নীলা ও হোয়াইক্যংয়ের দুই পাচারকারীকে আটক করেছে জওয়ানরা
মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার নজরুল ইসলাম জানান, শূক্রবার সকালে টেকনাফ থেকে কক্সবাজার মূখী যাত্রীবাহী সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে ১৫শ ৮০ পিস ইয়াবা সহ ২ পাচারকারীকে আটক করেন।
আটককৃত পাচারকারীরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লাতুরীখোলা গ্রামের বিমল চাকমার ছেলে জীবন চাকমা (২০) ও হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মৃত সোনা মিয়ার স্ত্রী ছালেহা বেগম (৩৫)।
শূক্রবার সকালে আটককৃতদের রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে কক্সবাজার ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক ইকবাল আহমেদ জানিয়েছেন।
