টেকনাফ সীবীচ এলাকা থেকে ৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ :
টেকনাফে সী বীচ এলাকায় একটি মৎস্য প্রকল্প থেকে ৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। ৭ জুলাই শুক্রবার বিকাল ৩টার দিকে সমুদ্র সৈকত সংলগ্ন টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া এলাকায় একটি মৎস্য প্রকল্পে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান ও পরিদর্শক (অপারেশন) শফিউল আজমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এসময় ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় জিয়াউর রহমান ও একই এলাকার সাকের আহমদকে পলাতক আসামী করে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

অনুসন্ধানে জানা গেছে, লক্ষীপুরের সাবেক সাংসদ বিএনপি নেতা আশরাফুদ্দিন নিজামের মালিকাধীন জমিতে মৎস্য প্রকল্পটি পরিচালনা করতো জিয়াউর রহমান।