প্রবল বর্ষণে টেকনাফ-কক্সবাজার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

জিয়াউর রহমান জিয়া, হ্নীলা :
প্রবল বর্ষণে টেকনাফ-কক্সবাজার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার দুপুর থেকে টেকনাফ-কক্সবাজার সড়কের থাইংখালী এলাকায় সড়কের কয়েক ফুট উপর দিয়ে বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানি প্রবাহিত হতে থাকে।
এক পর্যায়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় বাস, ট্রাক, মাইক্রোবাস, সিএনজিসহ প্রায় শতাধিক যানবাহন সড়কে আটকা পড়ে।
এদিকে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী যানবাহন গুলো সন্ধার দিকে পুনরায় টেকনাফে ফিরে আসে।
টেকনাফ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মী ফয়সাল মাহমুদ জানান, দুপুরে স্পেশাল সার্ভিস বাসে টেকনাফ থেকে পার্শেল নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে থাইংখালী পর্যন্ত এসে দেখি কয়েক শত যানবাহন সড়কে আটকে আছে। কয়েক ঘন্টা অপেক্ষা করে সড়কের পানি না কমায় পুনরায় টেকনাফে ফিরে আসি।