টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে ঘুর্নিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্থ ১১’শত দুঃস্থ মহিলাদের মাঝে চাল ও নগদ টাকা বিতরন করেছেন উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি।
৩১ মে বুধবার বিকালে টেকনাফ উপজেলা চত্বরে এসব চাল ও নগদ টাকা বিতরণ করেন।
এছাড়াও তিনি সাবরাং, শাহপরীরদ্বীপ ও টেকনাফ পৌরসভায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেছেন।
এসময় এমপি বদির আগমনের খবর পেয়ে সাহায্যের আশায় উপজেলা কমপ্লেক্স এলাকায় ক্ষতিগ্রস্থ নারী-পুরুষদের ঢল নামে।
ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে এমপি বদি বলেন, টেকনাফে ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে। বর্তমান সরকারের দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি ছিল বলে জান মালের ক্ষয়ক্ষতি হ্রাস হয়েছে।
এসময় উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ উদ্দিন ছিদ্দিকী।

