টেকনাফে ই*য়া*বা*সহ মা*ন*ব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ও মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,২৭আগষ্ঠ রাত সাড়ে ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ একটি টহল দল বরইতলী অঘোষিত আদম ঘাট দিয়ে মিয়ানমার হতে ৪জন রোহিঙ্গা নাগরিক দ্বারা মাদকের চালান এনে মওজুদের সংবাদ পেয়ে বিশেষ ২টি টহল দল কৌশলী অবস্থান নেয়। স্থানীয় সংঘবদ্ধ মাদক ও মানব পাচারকারী চক্রের চিহ্নিত সদস্য মোঃ শাহের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (২৫) কে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। পরে তার স্বীকারোক্তিতে বরইতলী জঙ্গল হতে ৬০লক্ষ টাকা মূল্যমানের ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত পয়েন্ট দিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র রোহিঙ্গাদের পারাপার ও মাদকের চালান খালাসের অঘোষিত ঘাট হিসেবে ব্যবহার করে আসছে। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া দূবৃর্ত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে মাদক বহন ও পাচারের নিয়মিত মামলায় জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###