কায়সার হামিদ মানিক, উখিয়া :
উখিয়ার বহুল আলোচিত রাজাপালং ইউনিয়নের হরিনমারা বাগানের পাহাড় নামক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই নজির আহম্মদ কে তার আপন বড় ভাই ফরিদ আহম্মদ প্রকাশ খুনি ফরিদ গত ৭ জুলাই ২০১২ইং সালে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি ক’পিয়ে ঘটনাস্থলে খুন করে। উক্ত ঘটনায় নজির আহম্মদের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে খুনি ফরিদ কে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নংÑ ০৩/১২, তারিখ ৭/৭/২০১২ইং। উক্ত হত্যা মামলার ৫ বছর অতিবাহিত হলেও পুলিশ ঘাতক খুনিকে এখনো গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। সূত্র মতে, স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থা ও পুলিশ প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে খুনি ফরিদ এলাকায় প্রকাশ্যে ঘুরছে বলে জানা গেছে। ঘাতক নরপশু খুনি ফরিদ আতœগোপনে থেকে মুঠফোনে তার বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা থেকে তাকে আগামী এক সপ্তাহের মধ্যে অব্যাহতি দেওয়া না হলে মামলার বাদী, নিহত নজির আহম্মদের স্ত্রী জেসমিন আক্তারকেও তার শ্বামীর মত হত্যা করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন বলে মামলার বাদী প্রতিবেদককে কান্না জড়িত কন্ঠে বলেন। খুনি ফরিদের অব্যাহত হুমকির মূখে মামলার বাদী জেসমিন আক্তার তার ৫ বছরের শিশু মোঃ জিশান কে নিয়ে বর্তমানে চরম নিরাপত্তায় দিনাতিপাত করছে বলে জানা গেছে। তাই তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
