নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারায় যুবলীগ নেতা বদি আলম কোম্পানি ডাকাতের কবলে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাত সাড়ে ১১ টায় অস্ত্রধারী একদল যুবক হরিণমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৩ রাস্তার মোড়ে রাজাপালং ইউপির ৩নং ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক হরিণমারা গ্রামের নুরুল ইসলামের ছেলে বদি আলম কোম্পানি (৩২) হরিণমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিন রাস্তার মোড়ে পুছলে পূর্ব থেকে উৎপেতে থাকা ৫/৬ জনের একটি ডাকাতদল একটি মাইক্রোবাস নিয়ে এসে ডাকাত ছৈয়দ করিম, মোঃ জামবধু, আবুল কাসেমসহ অন্যান্যরা মাথায় বন্ধুক ঠেকিয়ে গতিরোধ করে তাকে মারধর করে তার পকেটে থাকা ৮৭ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়।স্থানীয় লোকজন এসে বদি আলমকে উদ্ধার করেরে উখিয়া হাসপাতালে নিয়ে যায়।মঙ্গলবার এব্যাপারে আহত বদি আলম,বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনাটি তদন্তপূর্বক আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
