টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ : সানজামুলের অভিষেক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

:ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ডাবলিনের ম্যালাহাইডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আইরিশদের ব্যাট করার আমন্ত্রণ জানান। আজকের ম্যাচে মেহেদী হাসান মিরাজের বদলে খেলছেন আজকের ম্যাচে অভিষেক হওয়া সানজামুল।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুটি ওয়ানডে ম্যাচে তার সুফল পাওয়া যায়নি। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেটে ব্যাটিংয়ে লড়াই করতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে উইকেট নিজেদের অনুকূলে থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে। আর গত পরশু কিউইদের বিপক্ষে চার উইকেটে হেরেছে টাইগাররা। চ্যাম্পিয়নের দৌড়ে টিকে থাকতে হলে টাইগারদের জিততেই হবে।

বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর অধিনায়ক মাশরাফি মুর্তজা জানিয়েছেন, সব জায়গাতেই বাংলাদেশের উন্নতি করা দরকার। তিনি বলেন, ‘সব জায়গাতেই আমাদের উন্নতি করতে হবে। ব্যাটিং ও বোলিংয়ে আরও ভালো করতে হবে।’

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আনা হয়। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাশরাফি ফেরায় তাসকিনকে একাদশের বাইরে যেতে হয়। মাশরাফি অবশ্য এদিন ভালো বোলিং করতে পারেননি। অন্য দুই পেসার মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন ভালো করেছেন। কিন্তু বাংলাদেশের ২৫৭ রান যথেষ্ট ছিল না।

ম্যালাহাইডে আজ হয়তো আবারও সবুজ উইকেটের ফাঁদ পেতে রাখবে স্বাগতিকরা। প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশও ঘুরে দাঁড়াতে প্রস্তুত।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।