টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ছৈয়দ হোসাইনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ আগস্ট শনিবার দুপুরে লেঙ্গুরবিল মহিউচ্ছুন্নাহ বালিকা হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা শওকত আলীর সভাপতিত্বে মরহুমের সন্তান হোসাইনুল মোস্তফা রায়হানের পরিচালনায় আলোচনা সভায় মরহুমের স্মৃতিচারণ মূলক আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী জাবেদ ইকবাল চৌধুরী, আবুল কালাম আজাদ, নুরুল করিম রাসেল, গিয়াসউদ্দিন ভুলু, মোহাম্মদ শহীদ, স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলম সাবেক ইউপি সদস্য মো. আলম প্রমুখ।
আবদুল হালিমের কোরআন তেলাওয়াত ও টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মো. আতাউলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন মরহুম সৈয়দ হোসাইন শুধু একজন সাংবাদিকই ছিলেন না সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারে অসামান্য অবদান রেখেছেন। নারী শিক্ষার অগ্রগতিতে মহিউচ্ছুন্নাহর মতো একটি বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এইসকল মহৎ কর্ম গুনের কারণে তিনি অমর হয়ে থাকবেন।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক জিয়াবুল হক, মোঃ রহমত উল্লাহ,হাবিবুর রহমান হাবিব, মোঃ নুরুল আলম, হাফেজ ইব্রাহিম মাহমুদ, মোঃ ফারুক রহমান সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী।
আলোচনা সভায় বক্তারা বলেন মরহুম সৈয়দ হোসাইন শুধু একজন সাংবাদিকই ছিলেন না সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারে অসামান্য অবদান রেখেছেন। তার এই মহৎ মহৎ কর্ম গুনের কারণে তিনি অমর হয়ে থাকবেন।
পরে সাংবাদিকবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনায় তাঁর কবর জিয়ারত করেন।
