টেকনাফে ১লাখ ৬০হাজার ই/য়া/বা জব্দ

লেখক: টেকনাফ টুডে ডেস্ক :
প্রকাশ: ১২ মাস আগে

টেকনাফ টুডে ডেস্ক  : টেকনাফে অভিযানের মুখে মাদক কারবারীদের ফেলে যাওয়া ১লাখ ৬০হাজার ইয়াবার চালান জব্দ করেছে ২বিজিবি ব্যাটালিয়নের জওয়ানেরা।

সুত্র জানায়,২২জুন ২০২৫ইং ভোর সাড়ে ৫টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে প্রায় ৮শ গজ দক্ষিণ-পূর্ব দিকে মির্জাজোড়া এলাকা দিয়ে মায়ানমার হতে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে মির্জাজোড়া এলাকার বেড়িবাঁধ,নাফ নদী ও তীরবর্তী বেশকিছু স্থানে কৌশলগত স্থানে দ্রæত বিশেষ টহল মোতায়েন করেন। পাশাপাশি দমদমিয়া বিওপি থেকে একটি নৌ টহলদল ফ্যান্টম বোটযোগে নাফ নদীর মির্জাজোড়া সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান নেয়। অভিযান দল সমুহ মায়ানমারের জলসীমায় একটি নৌকাকে দীর্ঘক্ষণ যাবৎ ঘোরাঘুরি করতে দেখে এবং উক্ত নৌকা হতে ২জন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদীতে নেমে সাঁতরে কেওড়া বাগানের ভিতর দিয়ে মির্জাজোড়া এলাকার দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা কেওড়া জঙ্গল সংলগ্ন মাছের প্রজেক্টের পাশে লুকিয়ে রেখে দ্রæত প্রতিকূল আবহাওয়ায় প্রবল ঝড়- বৃষ্টির মধ্যে কেওড়া জঙ্গলের ভিতরে গা ঢাকা দেয়। অভিযানরত বিজিবি সদস্যরা দীর্ঘ সময় তল্লাশী শেষে কেওড়া জঙ্গলের ভিতরে পাচারকারীদের ফেলে যাওয়া কর্দমাক্ত ২টি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ১লাখ ৬০হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সমর্থ হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ল আশিকুর রহমান (পিএসসি) জানান,অপরাধীদের গ্রেফতারে অভিযান চলমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে জব্দকৃত নিষিদ্ধ ইয়াবা জমার জন্য প্রযোজ্য সকল প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।###