টেকনাফের কর্মরত সাংবাদিক ও প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সুজিত চক্রবর্তী।
১৬ জুন সোমবার কক্সবাজার থেকে রাত ৭ টার দিকে
চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সুজিত চক্রবর্তী টেকনাফ প্রেসক্লাব পরিদর্শনে আসলে
প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম রাসেল এর নেতৃত্বে তাকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন।
এসময় টেকনাফ প্রেসক্লাব হল রুমে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠতি হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চ্যানেল এস এর ডিরেক্টর সৈয়দ আলী এহসান লিটন, চ্যানেল এস এর কক্সবাজার জেলা প্রতিনিধি আয়াছ মাহমুদ রনি, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ফারুক, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভূলু, সাধারণ সম্পাদক জিয়াবুল হক, সহ-সভাপতি এমএ হাসান, সাংবাদিক হাবিবুল ইসলাম, তোফায়েল, শহিদুল্লাহ, শফিক প্রমুখ৷
