কক্সবাজার মার্কেট মালিক ফোরাম গঠিত : মাহবুব আহবায়ক, করিম সদস্য সচিব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : পর্যটন জেলা কক্সবাজারের মার্কেট মালিকদের পারস্পরিক পরিচিতি ও সম্পর্ক উন্নয়ন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে কক্সবাজারের বিভিন্ন মার্কেটের মালিকেদের নিয়ে এক মতবিনিময় সভা জনাব মাহবুবর রহমানের (সভাপতি, কক্সবাজার প্রেসক্লাব ও স্বত্বাধিকারী সৈকত টাওয়ার শপিং মল) সভাপতিত্বে এবং কামরুল ইসলাম কাজলের (স্বত্বাধিকারী এ.ছালাম মার্কেট) সঞ্চালনায় গত ২০ মার্চ বিকেল ৫টায় হোটেল সাগরিকার হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বিভিন্ন মার্কেটের মালিকদের পক্ষে আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, আশরাফিয়া বার্মিজ মাকের্টের আলহাজ্ব মাষ্টার লোকমান হাকিম, জাফর প্লাজার আবু জাফর ছিদ্দিকী, নোভা শপিং কমপ্লেক্স এর আলহাজ্ব মোঃ নুরুল আমিন, কাদের শপিং সেন্টারের মৌঃ মুজিবুর রহমান বেলাল, সায়মা ওশান সিটির জনাব আলহাজ্ব রুহুল আমিন সিকদার, হেফাজত মার্কেটের ইয়াছিন পারভেজ চৌধুরী, কাশেম প্লাজার সরওয়ার রোমন, আলমাছ কমপ্লেক্স এর আলহাজ্ব হাবিব উল্লাহ প্রমুখ।
সভায় বিস্তারিত আলোচনার পর মার্কেট মালিকদের সমন্বয়ে ‘কক্সবাজার মার্কেট মালিক ফোরাম’ নামে একটি সংগঠন এবং একটি আহবায়ক কমিটি গঠনের পক্ষে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহিত হয়। গঠিত আহবায়ক কমিটি, ফোরামের লক্ষ্য-উদ্দেশ্য, ভবিষ্যত পরিকল্পনা, সদস্য সংগ্রহসহ ১টি খসড়া গঠনতন্ত্র প্রণয়ন এবং আগামী ৪-মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে। মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।
নবগঠিত আহŸায়ক কমিটির আহবায়ক-মাহবুবর রহমান (সৈকত টাওয়ার শপিং মল), যুগ্ন আহবায়ক-আবু জাফর ছিদ্দিকী (জাফর প্লাজা), সদস্য-সচিব-মোঃ নুরুল করিম (আশা শপিং কমপ্লেক্স), সদস্য (অর্থ)-কামরুল ইসলাম কাজল (এ.ছালাম মার্কেট), সদস্য-আবু মোর্শেদ চৌধুরী খোকা (আবু সেন্টার বার্মিজ মার্কেট),আলহাজ্ব মাষ্টার লোকমান হাকিম (আশরাফিয়া বার্মিজ মার্কেট),মোহাম্মদ খোরশেদ আলম (আছাদ কমপ্লেক্স),মোঃ আনোয়ারুল ইলসাম (ফজল মার্কেট),রুহুল আমিন সিকদার (সায়মা ওশান সিটি),ইয়াছিন পারভেজ চৌধুরী (হেফাজত মার্কেট), সরওয়ার রোমন (কাশেম প্লাজা)।