হ্নীলা সিএনজি অটোরিক্সা টেম্পো উপ-লাইন পরিচালনা কমিটি গঠিত

লেখক: বার্তা পরিবেশক :
প্রকাশ: ১২ মাস আগে

বার্তা পরিবেশক : কক্সবাজার জেলা সিএনজি অটোরিক্সা ও টেম্পো শ্রমিক ইউনিয়নের (রেজিষ্ট্রেশন নং-চট্ট-১৪৯১) এর জরুরী সভায় ১৮জন সদস্যবিশিষ্ট হ্নীলা ইউনিয়ন সিএনজি,অটোরিক্সা ও টেম্পো উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

১২জুন বিকাল ৩টায় কক্সবাজার বাজার ঘাটাস্থ নিজস্ব কার্যালয়ে জেলা অটোরিক্সা,টেম্পো ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-১৪৯২) এর জরুরী সভা সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হ্নীলা ইউনিয়ন, হ্নীলা টু কক্সবাজার ও হ্নীলা টু টেকনাফ উপ-লাইন পরিচালনা কমিটি নিয়ে আলাপ আলোচনা করিলে উপস্থিত সকলের ঐক্যমত্যের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে ইউনিয়নের সংবিধানের ১৩নং অনুচ্ছেদের ক ও খ দ্বারা মোতাবেক জামাল হোসেনকে সভাপতি,মোহাম্মদ আলম শাহীন সাধারণ সম্পাদক ও মোঃ মঈন উদ্দিনকে অর্থ সম্পাদক করে ১৮জন সদস্য বিশিষ্ট হ্নীলা উপ-লাইন পরিচালনা কমিটি ১বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।