বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা উচ্চ বিদ্যালয় পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-চট্টগ্রাম এডহক কমিটি অনুমোদন দিয়েছে। উক্ত কমিটিতে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উদিয়মান আইনজ্ঞ এডভোকেট রশিদুল আলম চৌধুরীকে সভাপতি করে ৪জন সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন।
৫মে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাসেম প্রেরিত স্মারক নং-চশিবো/বিদ্যা/কক্স(টেক)/৮৭/৯৭(অংশ-১)৩১০৫ (৩) সুত্রে জানানো হয়,বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্মালিখিত ব্যক্তিগণের সমন্বয়ে শিক্ষাবোর্ড কর্তৃক মনোনীত সভাপতি এডভোকেট রশিদুল আলম চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মোঃ শাহ আজিজ, অভিভাবক প্রতিনিধি দেলোয়ার হোসাইন এবং পদাধিকারবলে প্রধান শিক্ষক এসএম আব্দুস সালামকে সদস্য সচিব করে ঐতিহ্যবাহী হ্নীলা উচ্চ বিদ্যালয় এডহক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
হ্নীলা উচ্চ বিদ্যালয় এডহক কমিটি গঠিত হওয়ার খবর প্রকাশ হওয়ায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, সুশীল সমাজ, পেশাজীবি, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। ###
