টেকনাফে ঢাকাগামী বাস হতে ই/য়া/বা/সহ হ্নীলার এক ব্যক্তি গ্রে/ফ/তা/র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ঢাকাগামী বাস হতে ইয়াবাসহ হ্নীলার এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,গত ৪মে ২০২৫ইং সন্ধ্যা পৌনে ৭টারদিকে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং বিওপির নিয়মিত টহল দল চেকপোষ্ট এলাকায় ডিউটিরত অবস্থায় টেকনাফ হতে ঢাকাগামী একটি যাত্রিবাহী ইউরো কোচ হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবির সদস্য কর্তৃক বাসটি তল্লাশীর জন্য থামানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে উক্ত বাসের সিট নম্বর এ-২ এর যাত্রী হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মরহুম দ্বীন মোহাম্মদের পুত্র মোঃ ইছহাক (৬০) কে তল্লাশী করে তার পার্শ্বের খালী সিটের (এ-১) ভিতরে কৌশলে চুম্বক দিয়ে আটকানো একটি নীল রঙ্গের বায়ুরোধী প্লাস্টিকের ট্যাপ দ্বারা প্যাচানো প্যাকেট উদ্ধার করা হয়। যা হতে ১হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) জানান,টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উক্ত থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। ###