পেকুয়ায় টাকা চুরির তর্কে মায়ের সামনে ছু/রি/কা/ঘা/তে ছেলে খু/ন ; মা আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

টেকনাফ টুডে ডেস্ক : গতকাল ৩মে রাত ৮টায় বাড়িতে টাকা চুরির বিষয়কে কেন্দ্র করে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া বেড়িবাঁধ এলাকায় মায়ের সাথে বাঁশ নিয়ে বাড়ি ফেরার পথে দুই বন্ধু এহসান ও জুনাইদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুনাইদের ছুরিকাঘাতে মাঝির পাড়ার মৃত জাকের উল্লাহর পুত্র এহসানুল করিম (১৭) রক্তাক্ত হয়। বাঁধা দিতে গিয়েই মা রেহানা আক্তার (৩৮) গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মা-ছেলেকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা সাংবাদিকদের জানান,পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।