হোয়াইক্যংয়ে অসহায় নারীর উপর সন্ত্রাসী হামলা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

জাহাঙ্গীর আলম, টেকনাফ :
টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রইক্ষ্যং এলাকায় ৪জুন সকাল ৮টার সময় প্রবাসী নুরুল আবছারের স্ত্রীর মনোয়ারা আক্তার (২৮) এর উপর চিহ্নিত সন্ত্রাসী কর্ততৃক মার ধরের অভিযোগ পাওয়া যায়।
জানা যায়, হোয়াইক্যং উনচিপ্রাং রইক্ষ্যং এলাকায় মনোয়ারা আক্তারের স্বামী বিদেশে থাকার সুযোগে জাফর আলমের ছেলে চিহ্নিত সন্ত্রাসী ছৈয়দ হোসাইন (৩৫),নুরুল আলমের ছেলে নুর হাকিম (২০)ও তাঁর সাত আট জন গুন্ডা বাহিনী নিয়ে প্রবাসীর স্ত্রীর নিকট মোটা অংকের টাকা দাবি করেন এবং টাকা আদায়ে ব্যার্থ হয়ে তাঁর গুন্ডা বাহিনী নিয়ে সন্ত্রাসী কায়দায় আনোয়ারা আক্তার এবং তার তিন বছরের শিশু সন্তানকে বেদড়ক মারধর করেন।
এলাকা বাসী আহত অবস্থায় প্রবাসীর স্ত্রী অসহায় মনোয়ারা আক্তারকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করান। পরবর্তিতে মনোয়ারা আক্তারের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন । বর্তমানে আনোয়ারা আক্তার কক্সবার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আনোয়ারা আক্তার মুটোফোনে বলেন, প্রায় সাত আট মাস আগে সন্ত্রাসী ছৈয়দ হোসাইন ও তার পোষা বাহিনী নিয়ে আমার উপর হামলা করেছিল এবং আমি আইনের আশ্রয় নিয়ে তার বিরোদ্ধে একটা মামলা করেছিলাম । এই বিষয়ে ছৈয়দ হোসাইনের মুটোফোনে বার বার চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।