বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে মহান মে দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

বিশেষ প্রতিবেদক : গতকাল ১লা মে সকাল ১০টায় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন টেকনাফ উপজেলা শাখার হ্নীলা কার্যালয় হতে আন্তর্জাতিক মহান মে দিবস-২০২৫ ইং উপলক্ষ্যে সভাপতি কবির আহমদ মিস্ত্রী এবং সাধারণ সম্পাদক জকির আহমদ মিস্ত্রীর ব্যবস্থাপনায় হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলীর নেতৃত্বে এক র‍্যালী বের হয়ে হ্নীলা বাসস্টেশন প্রদক্ষিণ করে।

‎এরপর সংগঠনের নিজস্ব কার্যালয়ে শ্রমিকের অধিকার ও মালিকের করণীয় শীর্ষক আলোচনা সভা ফেডারেশনের টেকনাফ উপজেলা শাখার সভাপতি কবির আহমদ মিস্ত্রীর সভাপতিত্বে এবং মৌলানা দিলদার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সার্বিক পরিস্থিতি ও শ্রমিকদের অধিকার নিয়ে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জকির আহমদ মিস্ত্রী।

‎আন্তর্জাতিক মহান মে দিবস-২৫ উপলক্ষ্যে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট রশিদুল আলম চৌধুরী, রফিকুল ইসলাম অপি,মৌলানা আবু বক্কর, মৌলানা আব্দুল খালেক জিহাদী প্রমুখ।

‎প্রধান অতিথি নির্মাণ শ্রমিকদের অধিকার আদায়, মালিক পক্ষের সাথে সুসম্পর্ক তৈরী এবং শ্রমিকদের প্রতি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সুদৃষ্টি কামনা করেন। ###