নয়াবাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নয়াবাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

৫ই (এপ্রিল) শনিবার পূর্ব নির্ধারিত সময়সুচি অনুসারে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পূনর্মিলনী হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও বাংলাদেশের সহকারী এ্যাটর্নী জেনারেল এডভোকেট সালাহ উদ্দিন সিকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সহকারী অধ্যাপক নবী হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রুপন কান্তি বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক মাষ্টার ফরিদুল আলম।

উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৯৯ সালের ব্যাচ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র অংশগ্রহণ করে অনুষ্ঠানকে পরিপূর্ণতা দান করে। অনুষ্ঠানের মুলপ্রতিপাদ্য বিষয় ছিল সকল প্রাক্তন ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা ও আগামীর কমিটি গঠনকল্পে নির্বাচনের অনুষ্ঠানের সার্বিক বিবেচ্য বিষয় নিয়ে সবার মতামত নেওয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন এলাকার যে কোন কাজে সবাই সবাইকে সহযোগিতা করলে নিজ এলাকা আলোকিত হবে পাশাপাশি নিজে আলোকিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। তিনি সবাইকে এলাকার উন্নয়নের জন্য এক হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করে দীর্ঘ সময় বক্তব্য প্রদানে সবাইকে একাত্ম হওয়ার আহবান জানান। প্রধান বক্তা তাঁর বক্তব্যে অত্র বিদ্যালয়কে উপজেলার একটি মডেল স্কুলে উন্নিত করতে সবার সহযোগিতা একান্তভাবে কামনা করে স্কুলের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। সেখানে তিনি বিশেষ করে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সহ প্রাক্তন ছাত্র পরিষদের সহযোগিতা বিশেষ কামনা করেছেন। উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন পরিষদের সভাপতি ব্যাচ (২০০০) সাহাব উদ্দিন সিকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিষদের সম্পাদক (ব্যাচ ২০০৭) প্রশান্ত কুমার আচার্য্য পলাশ। সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকল অতিথি ও বিভিন্ন ব্যাচ থেকে আগত সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন। অনুষ্ঠান শেষে পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি ও প্রধান বক্তাকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। পাশাপাশি নতুন কমিটি গঠন করার লক্ষ্যে অত্র বিদ্যালয়ের ১৯৯৯ সালের এসএসসি ব্যাচ প্রাক্তন ছাত্র জনাব দিদারুল আলমকে প্রধান করে পাঁচ (৫) সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয় । উক্ত কমিটিকে গঠনতন্ত্র অনুসারে আগামী একমাসের ভিতর একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ ও সবার অংশগ্রহণমুলক একটি নির্বাচন অনুষ্ঠান করে সুন্দর ও সুশৃংঙ্খল একটি কমিটি প্রত্যাশা করে সকল প্রাক্তন শিক্ষার্থীরা। ####