বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও আম্পার নাদির শাহর ইন্তেকাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : নাকে অক্সিজেনের নল। হাসপাতালের বিছানায় আধশোয়া। কিন্তু হাসিটা ঠিকই অমলিন। শরীর শুকিয়ে গেছে অনেক। চিরপরিচিত সেই হাসি নিয়ে নাদির শাহ বলছিলেন-‘ডাক্তার বলছে, ঠিক হয়ে যাবো। কদিনের মধ্যে বাসায় ফিরবো। নাদির শাহ সপ্তাহখানেকের মধ্যে বাসায় ফিরছেন ঠিকই কিন্তু কফিনে শুয়ে। মারা গেছেন বাংলাদেশ ক্রিকেটের বর্ণময় চরিত্রের আম্পায়ার নাদির শাহ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার ভোরে (১০ সেপ্টেম্বরে) ভোরে আনোয়ার খান হাসপাতালে ৫৭ বছর বয়সী নাদির শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
nadir sha TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
বাংলাদেশের ক্রিকেটে সত্যিকার অর্থেই বর্ণময় ছিলেন নাদির শাহ। ক্রিকেটার এবং আম্পায়ার দুই ভুমিকায় রেখে গেছেন অনেক গল্পের উপ্যাখান। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আর্ন্তজাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। আইসিসি’র আর্ন্তজাতিক প্যানেলের আম্পায়ার ছিলেন নাদির শাহ।

নাদির শাহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশার ছোট ভাই। শুক্রবার বাদ জুমা ধানমন্ডির ৭ নং রোড মসজিদে তার নামাজে জানাজা হবে।