গরমকালে যে ৫ সবজি এড়িয়ে চলবেন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

টেকনাফ টুডে ডেস্ক : বসন্তকাল শুরু হয়েছে। এই সময়ে তাপমাত্রা বাড়তে থাকে, যা শরীরের তাপমাত্রাও বাড়িয়ে দেয়। এমন পরিস্থিতিতে খাবার এবং পানীয়ের বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি। এই ঋতুতে এমন খাবার খাওয়া উচিত, যা শরীরকে ঠাণ্ডা রাখে।

রসুন
রসুনের প্রকৃতি উষ্ণ। তাই গ্রীষ্মে অতিরিক্ত রসুন খেলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এর ফলে অনেকের ত্বকের সমস্যা ও হজমের সমস্যা দেখা দিতে পারে।

কাঁচা পেঁয়াজ
কাঁচা পেঁয়াজ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

এটি শরীরে তাপ তৈরি করতে পারে। যা আপনার দেহের গরম আরো বাড়াতে পারে। যদি কাঁচা পেঁয়াজ খাওয়ার প্রয়োজন হয়, তাহলে এর সঙ্গে লেবুর রস মিশিয়ে খাওয়া উচিত। তবে পেঁয়াজ রান্না করে খাওয়াই ভালো।
ফুলকপি
এটি গ্রীষ্মকালীন সবজি নয়। এটি শীতকালীন সবজি। আবহাওয়া গরম থাকলে ফুলকপি খেলে হজমের সমস্যা হতে পারে।

আদা 
গরমকালে আদা কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আদা খেলে শরীরের তাপ বৃদ্ধি পায়।

যা গরমের দিনে সমস্যা তৈরি করতে পারে।মাশরুম
গরম আবহাওয়াতে মাশরুম খাওয়া উচিত নয়। মাশরুম শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। এর ফলে অ্যালার্জির প্রতিক্রিয়া বৃদ্ধি পেতে পারে।

আপনার স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে তা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।

সূত্র : নিউজ ১৮