টেকনাফে গভীর রাতে লোকালয়ে নেমে এলো স্ব*শ*স্ত্র পাহাড়ি ডা*কা*ত দল ; ফাঁকা গু*লি*ব*র্ষ*নে আতংক সৃষ্টি

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২ years ago

টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকায় গভীর রাতে পাহাড় হতে নেমে আসা স্ব*শ*স্ত্র পাহাড়ি দল কর্তৃক এলাকায় ফাঁকা গু*লি*ব*র্ষ*ন করে আতংক সৃষ্টি করেছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, গতকাল ২৮ফেব্রুয়ারী রাত ১১টারদিকে হঠাৎ পাহাড় হতে একদল স্বশস্ত্র দূর্বৃত্ত পাহাড় হতে নেমে এলাকায় ঢুকে পড়ে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে দূর্বৃত্তরা ৩০/৩৫ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করলে আতংকের সৃষ্টি হয়।

ঘুম থেকে উঠে লোকজন আতংকিত হয়ে পড়ে। তারা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করার চিন্তা-ভাবনা করলেও নিরস্ত্র হওয়ায় কেউ এগিয়ে আসেনি। হঠাৎ করে এলাকায় স্থানীয় কপিতয় বিপদগামী লোকজনের যোগসাজশে এলাকায় এই ধরনের ঘটনায় সাধারণ লোকজনের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এলাকার সচেতন মহল, আগামীতে এলাকায় এই ধরনের অপতৎপরতারোধে জনপ্রতিনিধি এবং আইন প্রয়োগকারী সংস্থার নজরদারী বৃদ্ধির আহবান জানিয়েছেন।