চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বৈশ্বিক আসরে ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স এমনিতেই হতাশাজনক। সেই সঙ্গে সাম্প্রতিক ফর্মও তাদের ভালো নয়। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চির প্রতিদ্বন্দ্বীদের সামনে উত্তরসূরিদের কোনো সম্ভাবনাই দেখছেন না পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টজ ম্যাচে রোববার মাঠের লড়াইয়ে নামবে ভারত-পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে হবে ম্যাচটি।

ভারতের অভিজ্ঞতা অবশ্য ভিন্ন। এখানেও বাংলাদেশকে হারিয়ে রোহিত শার্মার দলের শুরুটা হয়েছে দুর্দান্ত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সব শেষ দেখায় জিতেছিল পাকিস্তান। ২০১৭ আসরের ফাইনালে প্রতিবেশিদের হারিয়েই শিরোপা উল্লাস করেছিল পাকিস্তান। এই টুর্নামেন্টে ৫ দেখায় তিনবার জিততে পেরেছে তারা।

তবে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের পরিসংখ্যান যাচ্ছেতাই। ওয়ানডে বিশ্বকাপে আটবারের দেখায় একবারও জিততে পারেনি তারা। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে আটবার মুখোমুখি হয়ে কেবল একবার ভারতকে হারাতে পেরেছে দলটি।

পরিসংখ্যানের পাশাপাশি দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আসছে ম্যাচটিতে পাকিস্তানের জয়ের কোনো সুযোগই দেখেন না কানেরিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম আইএএনএস এর সঙ্গে আলাপকালে তিনি তুলে ধরেন দুই দলের মাঝে বিভিন্ন পার্থক্য।
রোহিত, ভিরাট রান করায় ওরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, শামিও দলে ফিরেছে এবং বাংলাদেশের বিপক্ষে চমৎকার বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছে।”

“ভারতের ভালো স্পিনার আছে, আর বাবর আজম বাঁহাতি স্পিনারদের বিপক্ষে ভুগছে। সে কীভাবে রাভিন্দ্রা জাদেজা এবং আকসার প্যাটেলকে সামলাবে। অন্যদিকে, পাকিস্তানের একজনও ভালো স্পিনার নেই এবং আমরা ভিরাট এবং অন্যান্য ব্যাটসম্যানদের লেগ-স্পিনারের ভুগতে দেখেছি। ম্যাচটা অনেক বড়, কিন্তু ২৩ ফেব্রুয়ারির ম্যাচে পাকিস্তানের জেতার কোনও সম্ভাবনা নেই।”

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সেরা বোলার জাসপ্রিত বুমরাহকে পাচ্ছে না ভারত। তবুও তাদেরকেই এগিয়ে রাখছেন কানেরিয়া।

“অভিপ্রায় যদি না থাকে তাহলে এটা (ভারতের বিপক্ষে জেতা) খুব কঠিন হবে। দুবাইয়ে পিচ শুষ্ক ও মন্থর। জাসপ্রিত বুমরাহ না থাকলেও মানসম্পন্ন ভারতীয় বোলিংয়ের বিপক্ষে খেলা কঠিন।”

তবে যাই হোক অভিজ্ঞতার পাশাপাশি ক্রিকেটে ভাগ্য সহায় বলে একটা কথা কিন্তু প্রচলিত রয়েছে। অভিজ্ঞতা, পারফর্ম আর আলোচনা-সমালোচনা যাই হোক না কেন অসংখ্য ভক্ত, দর্শক আজকের হাইভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে আছে। শেষ পর্যন্ত ভারতনা পাকিস্তান জিতছে তা দেখার অপেক্ষায়।

 

সুত্র : বিডি নিউজ ২৪ডটকম।