টেকনাফে অসহায় প্রতিবন্ধীর মাতার ভাড়াবাসাসহ জমি ভূ*মি*দ*স্যু কর্তৃক জবরদখলের অভিযোগ

লেখক: বিশেষ প্রতিনিধি, টেকনাফ
প্রকাশ: ২ years ago

সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার এক প্রতিবন্ধী ইব্রাহিমের মাতা নুর জাহানে বসতবাড়ী ভাড়াটে সন্ত্রাসীরা জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়,বিগত ১৬ বছর পূর্বে চৌধুরী পাড়ার মং থোয়াই রাখাইনের কাছ থেকে ৩০ শতাংশ জায়গা ক্রয় করেন নুরজাহান । ওই জমিতে সেমি পাকা ঘর করে স্বপরিবারে বসবাস করে আসছিলেন তিনি ।বিএস এবং আরএস খতিয়ানে ক্রয়সূত্রে নুর জাহানের নাম থাকলেও মাসখানেক আগে ভূমিদস্যু এবং ভাড়াটে সন্ত্রাসীরা ফিলমি স্টাইল জবর দখল করে নেয়।
স্থানীয় প্রভাবশালী মহল বৈধ কাগজ পত্র ছাড়াই প্রশাসন সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে বসতভিটা ও ঘর কিভাবে জবর দখল করে নিল তা নিয়ে সচেতন নাগরিকদের মধ্যে প্রশ্ন উঠেছে।
একজন ঘনিষ্ট আত্মীয়ের ইন্ধনে পূর্ব শত্রুতার জের এবং সহযোগিতায় এ কাজ করেছে বলে জায়গার মালিক এ প্রতিবেদককে অভিযোগ করেন।
জায়গার মালিক পূর্বে শাহপরীরদীপের অধিবাসী ছিল। শাহপরীরদ্বীপ বঙ্গোপসাগরের ভাংগন থেকে বাঁচতে টেকনাফ পুরাতন পল্লান পাড়ায় নিরাপদে বসবাসের উদ্দেশ্যে জমি ক্রয় করে বসবাস করতে থাকেন। পরে প্রবাসী ছেলেদের রেমিটেন্সের টাকায় সেই বসতবাড়ির ট পাশে দশ শতক জমি ক্রয় করে  জীবিকা নির্বাহ করে আসছিলেন।তার তিন ছেলের মধ্যে প্রতিবন্ধী মোঃ ইব্রাহিম বড় ছেলে এবং দুই ছেলে সৌদি আরবে দীর্ঘদিন প্রবাস জীবন কর্মরত রয়েছে।
ভাড়াটিয়া ভূমিদস্যুরা সেই ভাড়াবাসাটি দখল করে স্থানীয় প্রভাবশালী মহলের হাতে তুলে দেয়।
বর্তমানে জমিটা প্রভাবশালী মহলের দখলে রয়েছে।
এ সুযোগকে পূঁজি করে ওরা প্রভাবশালী অর্থের ক্ষমতার দাপটে দিয়ারা জরীপে তকমার অজুহাত দেখিয়ে দুর্বলের উপর সবলের প্রভাব বিস্তার করে।
 জায়গার মালিকে নাকি ওরা হুমকি দিয়ে আসছে এর জন্য মামলা করলে প্রতিবন্ধী ইব্রাহিমকে গুম করে ফেলবে।এই ভয়ে ওদের বিরুদ্ধে মামলা করতে ভয় পাচ্ছে অসহায় জায়গার মালিক নুর জাহান।
সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার এক মাস পর সন্ধ্যায় শতাধিক ভাড়াটে সন্ত্রাসীরা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ফিল্মি স্টাইলে ভোগদখলীয় জায়গা দখলে নেয়।
এ নিয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকা এবং কালোটাকার প্রভাবে দিন দুপুরে এমন ন্যাক্কারজনক ঘটনা সংগঠিত হয়েছে।