নিজস্ব প্রতিবেদক : হ্নীলায় পানখালী ঢালার পাশে নিজ জমিতে মুলা ক্ষেতে কাজ করার এক কৃষককে অপহরণ করেছে পাহাড়ি দূবৃর্ত্তরা। এই ঘটনায় অপহৃতের পরিবারে উদ্বেগ বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,২৯অক্টোবর সকাল ৮টারদিকে হ্নীলা ১নং ওয়ার্ড আলী আকবর পাড়ার মৃত হাজী বদিউজ্জামানের ৩য়পুত্র আবুল হাশেম (৬০) হ্নীলা পানখালী ঢালা সংলগ্ন নিজ জমিতে সৃজিত পানের বরজ ও মুলা ক্ষেতে কাজ করার সময় অপহরণ মামলার আসামী হয়ে গর্জনিয়ায় বসবাসরত মরিচ্যাঘোনার খন্ডাকাটার সোনা মিয়ার পুত্র তোফায়েল আহমদ ওরফে কালাইয়ার নেতৃত্বে ১০/১২ জনের একটি পাহাড়ি দূবৃর্ত্ত গ্রæপ অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। অপহৃত ব্যক্তি ৭জন ভাই ও ৬জন বোনের মধ্যে ৩য় সন্তান। ভিকটিমের পরিবারে ৩জন ছেলে এবং ৩জন মেয়ে রয়েছে। ১জন হ্নীলা ষ্টেশনে মাছ বিক্রি করে অপর ২জন প্রবাসী। ইতিমধ্যে ১জন বাড়িতে ছুটি কাটাতে আসছে। এই কৃষককে অপহরণ করলে টাকা পাওয়া যাবে এই নিশ্চয়তায় স্থানীয় দূবৃর্ত্ত চক্র অপহরণ করেছে বলে স্থানীয়দের দাবী।
ভিকটিমের ছোট ভাই এসকে জাফর জানান,আমার ভাইকে এক মুখখোলা ও অপরেরা মুখোশধারী হয়ে অপহরণ করেছে বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে অবগত হয়েছি।
স্থানীয় ইউপি মেম্বার বশির আহমদ জানান,সকাল ৮টারদিকে স্থানীয় এক চিহ্নিত অপরাধীর নেতৃত্বে এই কৃষককে অপহরণ করা হয়েছে বলে জানতে পেরেছি। এইদিকে অপহৃত ভিকটিমের পরিবারে অজানা আতংক ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। ###
