বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আওতাধীন ৬নং সাংগঠনিক ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্য্যক্রমকে আরো গতিশীল করার জন্য মোহাম্মদ আকরামকে আহবায়ক এবং জয়নাল আবেদীন টিপুকে সদস্য সচিব করে ৬সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
৬ অক্টোবর হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহবায়ক মোঃহারুন অর রশিদ এবং আব্দুল্লাহ বিন কাদেও স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা সাংগঠনিক ৬নং ওয়ার্ডকে আরো গতিশীল করার লক্ষ্যে মোহাম্মদ আকরামকে আহবায়ক, মোহাম্মদ রাসেল সিনিয়র যুগ্নআহবায়ক, মোহাম্মদ আমিন, সাঈদ হোসাইন, সাইফুল আলম যুগ্নআহবায়ক এবং জয়নাল আবেদীন টিপুকে সদস্য সচিব করে গঠিত ৬সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে আগামী ১মাসের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহবায়ক, সদস্য সচিব বরাবরে জমা দেওয়ার শর্তে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা সাংগঠনিক ৬নং ওয়ার্ডের যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। ###
