মরিচ্যা যৌথ চেকপোস্টে ই-য়া-বা বোঝাই প্রাইভেট কারসহ মা-দ-ক কারবারী চালক গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : মরিচ্যা যৌথ চেকপোস্টে ২৫হাজার ৮শ ইয়াবা বোঝাই প্রাইভেট কারসহ উখিয়ার মাদক কারবারী চালক গ্রেফতার করা হয়েছে।

সুত্র জানায়,,২৩জুন ২০২৪ইং রাত সোয়া ৯টারদিকে রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত জওয়ানেরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া হতে কক্সবাজারগামী প্রাইভেট কার (চট্টমেট্টো-ছ-৭১-০৪৫০) থামানো হয়। সন্দেহভাজন চালককে জিজ্ঞাসাবাদ করা হলে সে মাদক পরিবহনে জড়িত না বলে জানান। পরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশীকালে চালকের সীটের নীচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৫হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হলে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে উখিয়া সিকদার বিল গ্রামের মোঃ মোক্তার আহমদের পুত্র চালক পরিচয়ে মাদক কারবারী ইয়াছিন আরাফাত (২১) কে গ্রেফতার করা হয়।

রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটক আসামীকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।