হ্নীলা ইউনিয়নে বন্যা রক্ষার জন্য বিশ্বব্যাংকের আগাম জরুরী করণীয় ও পানখালী-জাহাজপুরা সড়ক সম্পন্নকরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

সামনে বর্ষাকালের ভারি বর্ষণের আশংকা ও হ্নীলা ইউনিয়নে বন্যার কবল থেকে রক্ষার জন্য আগাম অতীব জরুরী করণীয়:

১। হ্নীলার পশ্চিম পাশের বৃহৎ আয়তনের পাহাড়ের পাশ থেকে প্রবাহিত হয়ে নাফ নদে আসা খাল ও ছড়াগুলো World Bank – EMCRP বা ADB’র অধীনে উখিয়ার বালুখালীর খালের মতো একেবারে গভীর করে গর্ত করার পর বাউন্ডারি ব্লক ঢালাই করে দেওয়া। (অতীব জরুরী)

২। World Bank – EMCRP এর অধীনে হ্নীলায় যাতায়াতের বিকল্প হিসেবে অতিদ্রুত পানখালী-জাহাজপুরা সড়কটির কাজ সম্পন্ন করা (অতীব জরুরী)

৩। নাফ নদের স্লুইস গেইটগুলো পানির পরিমাণ বৃদ্ধি পেলে অবস্থা বুঝে খোলা ও বন্ধ করা; পানি চলাচল স্বাভাবিক থাকে। (এজন্য Bwdb Teknaf, পানি উন্নয়ন বোর্ডের লোকজন জরুরীভিত্তিতে নিযুক্ত করে রাখা।

ভাইরে, হ্নীলা বন্যা কবলিত হওয়া মানে, পুরো উপজেলার যোগাযোগ ও জানমালের ব্যাপক ক্ষতি হওয়া।

জেনে রাখুন, এই মুহুর্তে বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক ফান্ডের জন্য অতীব জরুরীভিত্তিতে আবেদন করার বিনীত অনুরোধ রইল। কারণ, সরকারি ফান্ডের স্বল্পতা ও বিলম্বতা আপনাদের দুর্ভোগ আরো বাড়াতে পারে।

মাহবুব নেওয়াজ মুন্না

লেখক, সমাজচিন্তক ও উন্নয়ন পেশাজীবি