মুহাম্মদ জাহাঙ্গীর আলম : নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ব্যাপারে আহতের পরিবার বনদস্যু ডাকাত সাদেক গংকে দায়ী করেছেন।
জানা যায়, ২১ জানুয়ারী বিকালে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে পাহাড়ে অবস্থানকারী স্বশস্ত্র রোহিঙ্গা ক্যাম্পের সদস্য সাদেক ডাকাত গংয়ের গুলিতে এইচ ব্লকের আবু সোলতানের পুত্র ইসমাঈল (২৯) গুলিবিদ্ধ হয়ে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুলিবিদ্ধ ইসমাঈলের বোন রুবিনা জানান, মাষ্টার ইলিয়াছ হত্যা মামলার স্বাক্ষী হওয়ায় ডাকাত সর্দার সাদেক ও তার বাহিনী ইসমাঈলকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। তবে পুলিশের দাবী মাদক বাণিজ্যের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় ইসমাঈল গুলিবিদ্ধ হয়।
নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত ইন্সপেক্টর আব্দুস সালাম বলেন, গোলাগুলিতে ইসমাঈল গুলিবিদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করেন।
