সংবাদ সম্মেলনে অভিযোগ : কক্সবাজারের টেকনাফে চেয়ারম্যান প্রার্থীকে লক্ষ্য সাবেক এমপি বদির করে গুলিবর্ষণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলমের একটি সমাবেশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে।

আজ শুক্রবার সন্ধ্যায় টেকনাফে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন উপজেলা যুব লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকায় এ গুলিবর্ষণ করে বলে সংবাদ সম্মেলনে তিনি জানান।   এ ব্যপারে টেকনাফ থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জানান তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের উদ্দেশ্যে তিনি গতকাল ২ মে মনোনয়ন পত্র দাখিল করেছেন। পরে রাতে হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নিয়ে টেকনাফ সদরের ফেরার পথে মহেশখালীয়া পাড়া এলাকার  ৭০/৮০ জন গ্রামবাসীর সাথে কথা বলার সময় হঠাৎ সাবেক এমপি বদি ও অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর আলমসহ ২০-৩০ জন লোক সেখানে এসে সমাগম লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করেন। পরে সাবেক এমপি বদি ও তার লোকজন চলে যায়। সাবেক এমপি বদি এসময় তার স্ত্রী বর্তমান এমপি শাহীন আক্তারের এমপির স্টিকার লাগানো পাজেরো জিপে করে ঘটনাস্থলে এসেছিলেন বলে অভিযোগ করেন তিনি।

 

চেয়ারম্যান নুরুল আলমের দাবি, আবদুর রহমান বদি নিজেই তার পিস্তল দিয়ে গুলি করেছেন।

এ বিষয়ে জানতে উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেনি। তবে বদির সমর্থকরা দাবী করেছেন ঘটনাস্থলের পাশেই একটি বিয়ে বাড়ির ফটকা ফুটানোর শব্দকে গুলির শব্দ মনে হয়েছে।

গত সংসদ নির্বাচনে বদির স্ত্রী নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হোন। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের বড়ো ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর।

 

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানিয়েছেন এ বিষয়ে নুরুল আলম থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।