সাদ্দাম হোসাইন, টেকনাফে :
টেকনাফে পূর্ব শত্রুতার জেরধরে সংঘর্ষের ঘটনায় ২জন গুলিবিদ্ধসহ ৬জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ব্যাপারে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
জানা যায়-৩০এপ্রিল সকাল ১১টারদিকে টেকনাফ পৌর এলাকার উত্তর ডেইল পাড়ায় জমি-জমা বিরোধে পূর্ব শত্রুতার জেরধরে স্থানীয় মোহাম্মদ গফুরের পুত্র মোঃ শফিক, মোঃ রফিক, মৃত কালা মিয়ার পুত্র মোহাম্মদ গফুর, আব্দুল গফুরের পুত্র সাদ্দাম হোসেন, মৃত ওসমান গণির পুত্র সাব মিয়া প্রকাশ চান্দু, আব্দুল গফুরের পুত্র মনির হোসেন প্রকাশ বাচাইন্যাসহ ২০/২৫জনের একটি স্বশস্ত্র গ্রুপ হামলা চালায়। এতে নুর আহমদের পুত্র মোঃ হাফেজ (৩১) বুকে, হাফিজ উল্লাহ (৩০) মুখে গুলিবিদ্ধ হয়। এছাড়া মৃত ঠান্ডা মিয়ার পুত্র ওমর হামজা (৭০) হাতে কোপ, আমির হামজার পুত্র কালাইয়া (২৮) রডের আঘাতে হাত ভঙ্গুর, নুর আহমদের পুত্র মোঃ শফিক (২৬) রডের আঘাত ও জাব্বারের পুত্র দিল মোহাম্মদকে মারধর করে রক্তাক্ত ও গুরুতর আহত করে। গুলিবিদ্ধ, রক্তাক্ত ও আহতদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে মোঃ হাফেজ (৩১) ও হাফিজ উল্লাহ (৩০) এর অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে রেফার করা হয় হয়।
এই ব্যাপারে স্থানীয় মৃত সোলতান আহমদের পুত্র নুর আহমদ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় এলাকার চিহ্নিত শীর্ষ ইয়াবা গডফাদার ও সন্ত্রাসী শফিককে প্রধান আসামী করে নামীয় ৬জন ও অজ্ঞাতনামা ২০/২৫জনকে আসামী করে একটি এজাহার দায়ের দায়ের করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাঈন উদ্দিন এই ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
