টেকনাফে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর হামলা: বাড়ি-ঘর ভাংচুর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিনিধি :

টেকনাফে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে।

এঘটনায় ১০ ফেব্রুয়ারী (শনিবার) দুপুরে আহত মোহাম্মাদ হোসাইন এর পুত্র নুরুল আমিন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন,  নবী হোছন (২৫), ছৈয়দ হোছন (২৭), উভয় পিতা-বশির আহমদ, খুরশিদা বেগম (৩০), স্বাত্রী- আব্দুল গফুর,  মোঃ রফিক (২৫),  মোঃ সেলিম (২৮), উভয় পিতা-মোঃ শফি, জাফর আলম (৪০)০৭), শামশুল আলম (৩৬), উভয় পিতা-সব্বির আহমদ,  মোঃ মিজান (২৫), পিতা-মৃত নজির আহমদ ও বশির আহমদ (৫৫), পিতা-নাজির হোছন, সর্ব সাং-জাহালিয়া পাড়া, ওয়ার্ড নং-০২, টেকনাফ সদর ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

নুরুল আমিনের অভিযোগ সুত্রে জানায়, বিবাদীগণ পরধন লোভী এবং উশৃঙ্খল প্রকৃতির লোক হয়। আহত মোহাম্মদ হোসাইন (৭৫) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়। ৯নং বিবাদী আমার পিতার ভাই এবং অপর বিবাদীগণ ৯নং বিবাদীর পরিবারের সদস্য হয়। বিবাদীগণ আমার পিতার নামীয় জমি জোর পূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে আসার বিষয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলিয়া আসিতেছে। বিবাদীদের বিরুদ্ধে আমার পরিবারের দায়ের করা দুইটি মামলা বিজ্ঞ আদালতে চলমান থাকার পরও বিবাদীগণ জোর পূর্বক জমি দখলে নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন সময় আমার পরিবারের সদস্যদের মারধর ও বসত বাড়ীর আঙ্গিনায় ভাংচুর করার বিষয়ে একাদিক বার টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিচার দেওয়া হয়েছে। বিবাদীদের বিরুদ্ধে দায়ের করা দুইটি মামলা প্রত্যাহার করে নিয়ে আমাদের জমি বিবাদীদের ছেড়ে দেওয়ার জন্য ৩নং বিবাদী অশালীন ভাষায় গালি গালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে আসিতেছে। এরই ধারাবাহিকতায় অদ্য-১০/০২/২০২৪ ইং তারিখ অনুমান সকাল ১০:০০ ঘটিকার সময় ৩নং বিবাদীর নির্দেশে সকল বিবাদীগণ অস্ত্র-শস্ত্র সহ আমার বসত ভিটায় প্রবেশ করিয়া আমার বসত বাড়ীর আঙ্গিনায় ভাংচুর করে চলে যাওয়ার সময় বাড়ীর রান্নাঘরের মাটির চুলা এবং আসবাব পত্র ভাংচুর করিয়া ৩নং বিবাদীর হাতে থাকা দিয়াসলাই দিয়ে রান্না ঘরে আগুন লাগিয়ে দেয়। বিষয়টি আমার পিতা জখমী মোহাম্মদ হোসাইন (৭৫) অবগত হয়ে টেকনাফ স্টেশন থেকে বাড়ীতে আসার পথে জাহালিয়া পাড়া দক্ষিণ মাথা কানাকা মাদ্রাসার সামনে থেকে ১,২,৪,৫ নং বিবাদীগণ টমটম গাড়ি থেকে রাস্তায় নামিয়ে টানা হেছড়া করিয়া জাহালিয়া পাড়া এলাকায় অবস্থিত ৯নং বিবাদী বশিরের দোকানের সামনে নিয়ে যাওয়ার পর সকল বিবাদীগণ লাটি, কাঠের বাটাম দ্বারা এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন অংশে মারাত্মক নীলাফুলা জখম করে। শোর চিৎকারে আশে পাশের লোকজন দ্রুত আগাইয়া আসিয়া বিবাদীদের হাত থেকে আমার বাবাকে উদ্ধার করে বাড়ীতে পাঠিয়ে দেয়। বিবাদীগণ অস্ত্র-শস্ত্র সহ বর্তমানে আমার বাড়ীর আশে পাশের অবস্থান করিয়া আমার বাবাকে যেকোন সময় প্রাণে মারিবে বলে প্রকাশ্যে হুমকি ধমকি প্রদান করে আসিতেছে। এমতাবস্থায় টেকনাফ মডেল থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি।

বর্তমানে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি। যে কোন সময় আমাদের উপর বড় ধরনের হামলা করতে পারে। এবিষয়ে টেকনাফ উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।