টেকনাফে হেভেন গ্রুপের শীত বস্ত্র বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিনিধি।

টেকনাফে দরিদ্র-অসহায় মানুষের পাশে শীত বস্ত্র বিতরণ করেছেন হেভেন গ্রুপের চেয়ারম্যান আব্দুল করিম।

গতকাল শনিবার (২০ জানুয়ারী) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টেকনাফ পৌরসভা, সদর ইউনিয়ন ও সাবরাং ইউনিয়নের বেশক’টি এতিম খানা, ফুটপাতে বসবাসরত ও মানষিক ভারসাম্যহীন মানুষের মাঝে এসব শীত বস্ত্র বিতরন করা হয়।

তিনি জানান, চলতি শীত মৌসুমে ঠান্ডায় জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। এরইমাঝে পথের ধারে খোলা আকাশের নিচে বসবাসর সাধারণ মানুষগুলোর অবস্থা আরো বিপর্যস্ত। সেইসব মানুষের কথা চিন্তা করে সাধ্যমতো তাদের উষ্ণতার ছোঁয়া দেয়ার চেষ্টা করেছি।

নিজ নিজ অবস্থান থেকে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের সেবায় সবাইকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।

ইতিপূর্বেও হেভেন গ্রুপ বিভিন্ন দূর্যোগ ও আপদকালীন সময়ে অসহায় মানুষের সেবায় এগিয়ে এসেছিল।