টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ডুবোচরে গ্রীণলাইন জাহাজ আটকা ; ৪৪জন পর্যটককে উদ্ধার করে গন্তব্যে প্রেরণ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ডুবোচরে পর্যটকবাহী এমভি গ্রীণলাইন-১ জাহাজ আটক পড়েছে। পরে টেকনাফ-সেন্টমার্টিন কোস্টগার্ড উদ্ধারকারী দলের সহায়তায় ৪৪জন নারী-পুরুষ ও শিশু পর্যটককে উদ্ধার করে চিকিৎসা সহায়তা দেওয়ার পর সেন্টমার্টিন পৌঁছে দেওয়া হয়েছে।

১০ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় টেকনাফস্থ বিআইডবিøউটিএ ঘাট হতে পর্যটকবাহী জাহাজ (এমভি গ্রীন লাইন-১) ৪৪জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। নাফনদী হয়ে সেন্টমার্টিনের ৪ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ডুবোচরে জাহাজটি আটকে যায়। এরপর পর্যটকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। অনেকে কান্নাকাটি শুরু করে। দুপুর সাড়ে ১১টারদিকে পর্যটকবাহী জাহাজ হতে পর্যটকগণ কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিনের সাথে যোগাযোগ করে। এরপর দ্রুত কোস্টগার্ডের সেন্টমার্টিন ও টেকনাফ স্টেশন থেকে একাধিক উদ্ধারকারীদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যটকদের উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়ার পর নিরাপদে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছে দেওয়া হয়েছে।

Teknaf Pic B 2 10 12 23 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান,দূর্ঘটনায় আহত পর্যটকদের সেন্টমার্টিন নোঙ্গরে অবস্থানরত কোষ্টগার্ড জাহাজ কামরুজ্জামানে চিকিৎসা সেবা দেওয়ার পর দ্বীপে তুলে দেওয়া হয়েছে। ###