ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হ্নীলা শাখা সারা দেশে ২য়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

জসিম উদ্দিন টিপু : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড হ্নীলা শাখা ব্যবসায়িক সফলতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

দেশের ১৮৪টি ব্রাঞ্চের মধ্যে “লো কষ্ট অফ ফান্ড” ক্যাটাগরীতে ২০১৯ইং হ্নীলা শাখা ২য় স্থান লাভ করেন। সম্প্রতি ঢাকায় অনুষ্টিত বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ইং ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হ্নীলা শাখার ব্যবস্থাপক আবু মোহাম্মদ সানাউল্লাহ এমডির কাছ থেকে পুরুস্কারটি গ্রহণ করেন। এদিকে সারা দেশে “লো কষ্ট অফ ফান্ড” ক্যাটাগরীতে দ্বিতীয় স্থান লাভ করায় হ্নীলা শাখার ব্যবস্থাপক আবু মোহাম্মদ ছানাউল্লাহ ব্যাংকের গ্রাহকসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। #