মহেশখালিয়া পাড়া মাদরাসায় নতুন মুহতামিম নির্বাচিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

টেকনাফ প্রতিনিধি::
টেকনাফ সদর ইউনিয়ণের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদিয়া কাসেমুল উলুম(মহেশখালীয়া পাড়া)বড় মাদরাসার মুহতামিম, নায়েবে মুহতামিম, নাজেমে তা’লিমাত পদে ৩ জনকে মনোনিত করেছেন ।
স্থানীয় মৃত আবদুল মতলব’র পুত্র মাওলানা হাফেজ নুর হোসাইন কে মুহতামিম (পরিচালক), আবদুল খলিলের পুত্র হাফেজ মাওলানা মুজিবুর রহমান কে নায়েবে মুহতামিম, (সহ কারী পরিচালক) বাহার ছড়া নোয়াখালিয়া পাড়ার মৌঃ মোঃ আলীর পুত্র হাফেজ মাওলানা মো: ইউনুছ কে নাজেমে তা’লিমাত (শিক্ষা পরিচালক) হিসাবে সর্ব সম্মতিক্রমে পরিচালনা কমিটির সভাপদি তাদের উক্ত পদে মনোনিত ঘোষনা করেন।
জানা যায় ২২ এপ্রিল জুমাবার পরিচালনা কমিটির সভাপতি, সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ নুর মোঃ গণির সভাপিতত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাষ্টার আবদুল খালেক ,সাধারন সম্পাদক মাষ্টার আবদুল মন্নান,সদস্য হাফেজ নুরুল আমিন,আবদুল হাশিম, মোঃ রফিক সওদাগর,মৌঃ নুরুল ইসলাম,দিল মোঃ, মোঃ ফেরদাউস,হাজী মোঃ জকরিয়া, মোঃ তৈয়ব (সোনালী) প্রমুখ।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গণ উপস্থিত ছিলেন। পরিচলনা কিমিটির সভাপতি ডা: নুর মো: গণি (০১৮১৮৩২২৩৫৩) এতথ্য নিশ্চত করেছেন।উল্লেখ্য সম্প্রতি মৃত মকবুল আহমদের পুত্র মাওঃ কবির আহমদ সাবেক মেম্বারকে মাদ্রারাসার মুহতামিম এর পদথেকে অব্যাহতি দেওয়ায় পদটি শুন্য ছিল।