উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃজরিমানা আদায়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শ.ম.গফুর : উখিয়া :

কক্সবাজারের উখিয়ার দারোগা বাজারে উপজেলা নির্বাহী
কর্মকর্তার নেতৃত্বে যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।২৪ এপ্রিল সকালে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
মাইন উদ্দিনের নেতৃত্বে অতিরিক্ত মুল্য নেওয়ার অভিযোগে মাংশ বিক্রেতা কসাই আবু সৈয়দ কে ৫হাজার ও কামাল কুলিং কর্ণার কে ২হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম সহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উখিয়া বাজারে হাড়ঁসহ প্রতি কেজি মাংশ ৪শত ও হাঁড় ছাড়া ৪শত ৫০ টাকা নির্ধারণ করে মুল্য তালিকা টাংগানোর নির্দেশ দেওয়া হয়।