নুরুল করিম রাসেল, কক্সবাজার ।
বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন করেছে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো।
কর্মসূচীর অংশ হিসাবে রোববার (৩০ জুলাই) বিকাল ৩টায় এক বিশাল বিক্ষোভ মিছিল পৌরসভার শাপলা চত্বর থেকে শুরু হয়ে টেকনাফের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে একই স্থানে প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল বশর, সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, জহির হোসেন এমএ, আহমদ হোসেন, জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নূরুল আলম,সাধারণ সম্পাদক ফজলুল কবির, পৌরসভা যুবলীগ সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম মুন্না, পৌরসভা ছাত্রলীগ সভাপতি মোঃ শাহীন, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম বাবুল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেকনাফ থেকে তেতুঁলিয়া পর্যন্ত আওয়ামীলীগ নেতাকর্মীরা সাধারন মানুষের পাশে রয়েছে। জামায়াত বিএনপির সন্ত্রাস নৈরাজ্য রাজপথে থেকে মোকাবেলায় মানুষের জানমাল রক্ষায় সদা প্রস্তুত রয়েছে আওয়ামীলীগ নেতাকর্মীরা।
এর আগে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সোনা আলী, সাধারন সম্পাদক আল ফায়সাল সুমন, টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক বদিউল আলম, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল্লাহ কোং, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ প্রতিটি ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও তাঁতীলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।