বাহারছড়ায় বিয়ে বাড়িতে স্বর্ণালংকার লুটে জড়িত কম্বনের জাগির মিস্ত্রী এবং ক্রেতা লিটন ধর গ্রেফতার ; স্বর্ণ উদ্ধার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফের বাহারছড়ায় বিয়ে বাড়িতে স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত কম্বনের জাগির মিস্ত্রী এবং মৌলভী বাজারের স্বর্ণ ক্রেতা লিটন ধরকে গ্রেফতার করা হয়েছে। লুন্টিত স্বর্ণালংকার উদ্ধার ও ধৃত আসামীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জানা যায়, গত ২১ মে দুপুর সোয়া ২টায় কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) এর নির্দেশক্রমে,অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত¡াবধানে এবং এলআইসি শাখার প্রযুক্তিগত সহযোগিতায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম এর সার্বিক দিক-নির্দেশনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মছিউর রহমানের নেতৃত্বে এসআই রোকনুজ্জামান,এসআই ফয়সাল ও এসআই মোঃ হেলাল এবং সংগীয় ফোর্সসহ বিশেষ একটি টিম অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত হোয়াইক্যং কম্বনিয়া পাড়ার আব্দুস সালামের পুত্র মোঃ জাগির হোসেন ওরফে জাগির মিস্ত্রি (৩৮) কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তিতে লুন্ঠিত স্বর্ণ বিক্রিত হ্নীলা মৌলভীবাজারে অবস্থতি মাতা মুহুরি জুয়েলার্সের মালিক চট্টগ্রাম জেলার পটিয়া থানার গৈড়লা ধলঘাট ইউনিয়নের মৃত নিমল ধরের পুত্র এবং নয়াপাড়া শাহাদত মিয়ার ভাড়াটিয়া লিটন ধর (৪৩) কে গ্রেফতার করে। লুন্ঠিত স্বর্ণ স্বাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের গত ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টারদিকে বাহারছড়ার হলবুনিয়াতে জনৈক গিয়াছ উদ্দিন এর বিবাহ শেষে নববধূকে তাহার বাড়িতে আনলে অজ্ঞাতনামা ব্যক্তিরা মুখে মাস্ক লাগিয়ে বন্দুক হাতে বিয়ে বাড়িতে প্রবেশ করে উপস্থিত লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন ও চড়-থাপ্পর মেরে নববধূ হালিমাতুস সাদিয়ার স্বর্ণালংকার এবং ২টি মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়কে আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বীকার করে ফৌঃ কাঃ বিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়। ###