হুমায়ূন রশিদ : হ্নীলায় রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে ক্ষতিগ্রস্থ ৫,৭ ও ৮নং ওয়ার্ডে ৪র্থ দফায় আরো গরীব-দুস্থ আরো ৪শ ২৫টি পরিবারের মধ্যে এএআর জাপান ফান্ডের আওতায় এনজিও ফোরাম কর্তৃক হাইজিন কিডস বিতরণ করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারী দুপুরে হ্নীলার মোছনী বনবিট অফিসে স্থানীয় অসহায় দুস্থ পরিবারের মধ্যে হাইজিন কিডস বিতরণ অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএআর জাপানের প্রজেক্ট অফিসার সাব্বির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ড প্রজেক্ট অফিসার জামিল হোসেন, এনজিও ফোরামের প্রজেক্ট অফিসার এমরান হাসান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, হ্নীলা ইউনিয়ন প্রতিনিধি ৫নং ওয়ার্ডের জামাল উদ্দিন মেম্বার। এছাড়া ফিল্ড অফিসার রাঙা চাঁদ খিসা, এমআর ইসলাম জনি, সাখাওয়াত হোসেন, বিজন বৈষ্ণবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রোহিঙ্গা অনুপ্রবেশে ক্ষতিগ্রস্থ হ্নীলা ৫, ৭ ও ৮নং ওয়ার্ডের ৪শ ২৫ পরিবারের মধ্যে হাইজিন কিডস বিতরণ করেন। অত্র এলাকার এই পর্যন্ত ১হাজার ২শ ৮৪টি পরিবার হাইজিন কিডস বিতরণ করা হয়েছে। এই সংস্থাটি রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় ক্ষতিগ্রস্থ অসহায়-গরীব মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।
