নাইক্ষ্যংছড়িতে আজ চাক সম্মেলনে আসছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

শামীম ইকবাল চৌধুরী :: নাইক্ষ্যংছড়িতে আয়োজিত চাক সম্মেলনে যোগ দিবেন পার্বত্য বিষয়ক মন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ উপলক্ষ্যে তোরণ, ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাক হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ পাড়ার অলিগলি। বিরাজ করছে সাজ সাজ রব।

২৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কেনু ওয়ান চাক।

পার্বত্য মন্ত্রীর একান্ত সচিব মো: লিয়াকত আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, ২৮ এপ্রিল শুক্রবার মন্ত্রির আগমনের কর্মসূচীতে রয়েছে যথাক্রমে- সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি জেলা পরিষদ রেস্টহাউজ উপস্থিত।
সাড়ে ১০টায় চাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কতৃক আয়োজিত চাক হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চাক সম্মেলনে যোগদান।
সম্মেলনের শেষে দুপুর সাড়ে ৩টায় বান্দরবানের উদ্দেশ্যে সড়ক পথে রাওয়ানা দেওয়ার কথা রয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কেনু ওয়ান চাক জানান, শুক্রবার পার্বত্যমন্ত্রী চাক সমাবেশে যোগ দান উপলক্ষে মন্ত্রী মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।