টেকনাফ টুডে ডেস্ক :: টেকনাফে সাড়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম(১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)। সে টেকনাফ সদর ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সভাপতি ছৈয়দ হোছাইনের ছেলে ।
বিজিবি সূত্রে জানায়, সোমবার (সকাল সোয়া ৯ টার দিকে নাজির পাড়া বিওপি চৌকির নায়েক সুবেদার মোঃ এনায়েত আলীর নেতৃত্বে একটি বিজিবির টহলদল টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়কের শীলবনিয়াপাড়া এলাকায় চেকপোষ্টে পরিচালনা কালে একটি ইয়ামাহা মোটর সাইকেলে দুই যুবক আসার পথে বিজিবি সংকেত দেয়। বিজিবির অবস্থান টের পেয়ে এক যুবক মোটর সাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে গেলেও সাইফুল ইসলাম নামক যুবককে ১৪ হাজার ৬৮০ পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ আটক করা হয়। পরে উদ্ধার ইয়াবা ও মোটর সাইকেলসহ আটক যুবককে থানায় হস্তান্তর করে তারই মামা টেকনাফ সদরের শীল বনিয়া পাড়া এলাকার জিয়াবুলের ছেলে মোঃ হোসাইন(২১)কে পলাতক আসামী করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে জানাযায়, আটক সাইফুল ইসলামের পিতা ছৈয়দ হোছাইন দ্বীঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সভাপতির দায়িত্ব পালন করে আসছে। তবে সদর কমিউনিটি পুলিশিং এর সভাপতির ছেলে ইয়াবাসহ আটক হওয়ায় জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আটক সাইফুল ইসলাম আর পলাতক আসামী মোঃ হোসাইন আপন মামা ভাগিনা বলে জানা গেছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন মহলের অনেকে জানিয়েছেন, টেকনাফে কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন পর্যায়ের কমিটির সদস্যদের যাচাই বাছাই করলে এরকম সর্ষের ভেতর ভূত আরও বেরিয়ে আসবে বলে অভিমত তাদের।
