বার্তা পরিবেশক : হ্নীলা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউপি চেয়ারম্যান বলেন হ্নীলার রোহিঙ্গা ক্যাম্পসহ ২/১টি পয়েন্ট দিয়ে মানব পাচারের খবর শোনা যাচ্ছে। এখনো সময় থাকতে আপনারা সুপথে ফিরে আসেন। স্থানীয় কোন লোক রোহিঙ্গা দালালদের ফাঁদে পড়ে যেন অজানার পথে পা না দেয়। এসব অপকর্ম দমন করে মানব পাচাররোধে এই কমিটির সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
৯ই জানুয়ারী দুপুরে হ্নীলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি এবং আইএমও’র অর্থায়নে হ্নীলা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির প্রজেক্ট কো-অর্ডিনেটর হানিফ মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আইএমও’র সাইফুজ্জামান, হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, সাবেক মেম্বার ছালেহ আহমদ, ইপসার তনয় বড়ুয়া শাওন, আবুল কালাম আলম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির প্রজেক্ট অফিসার আলী হোসাইন, মেম্বার ফরিদুল আলম, হোছাইন আহমদ, মোহাম্মদ আলী, বশির আহমদ, সংরক্ষিত মহিলা মেম্বার নাসরিন কবির, ফরিদা বেগম, মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের প্রভাষক কায়সার রশিদ, সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াহিদা বেগম, মুক্তিযোদ্ধা সোলতান আহমদ, আইয়ুব খাঁন, মফিজুর রহমান, আবুল হাশেম, মীর কাশেম সওদাগর, মোঃ হোছাইন, আবুল হোছন, মৌলানা শাকের আহমদ, আনোয়ার হোছন, সোনা মিয়া, আব্দুর রশিদ, সিরাজুল ইসলাম সিরাজ, হুমায়ূন রশিদ, রাসেল, রেহেনা বেগম, জেসমিন আক্তার ও কহিনুর আক্তার। এতে উপস্থিত ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যরা স্ব স্ব অবস্থান হতে মানব পাচার প্রতিরোধে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ##
