টেকনাফ উপজেলা ডাক ঘরের বেহাল দশা ; দেখার কেউ না থাকায় সেবা প্রার্থীরা হতাশ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফ উপজেলা সদর ডাকঘরে পর্যাপ্ত জনবল না থাকায় জনসেবামূলক সরকারী প্রতিষ্ঠানটির বেহাশ দশায় পরিণত হয়েছে। তা দেখার কেউ না থাকায় সেবা প্রার্থীরা চরম হতাশ হয়ে ফিরে যাচ্ছে।

২৮মার্চ সরেজমিনে দেখা যায়, টেকনাফ মডেল থানার সম্মুখে সুপারী বাজার ও আল জামেয়া সংলগ্ন উপজেলা ডাকঘরের পোষ্ট মাষ্টার সাবের আহমদ অন্যত্র বদলি হয়েছেন। চেকারের পদটি দীর্ঘদিন পর্যন্ত খালি রয়েছে। দায়িত্বরত রানার নুরুল আবছার ডাক নিয়ে ককসবাজার গেছেন। পোষ্টম্যান চিঠি বিলি করার জন্য বাইরে গেছে। বিভিন্ন প্রকার সেবা গ্রহীতাগণ এলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সেবা দেওয়ার মত অফিসে কেউ নাই। অফিসের গাড়ি চালক মুহাম্মদ তৈয়্যব উপস্থিত থেকে শুধু দেখা-শুনার কাজে নিয়োজিত রয়েছে। বিভিন্ন এলাকা হতে সেবা প্রার্থী সাধারণ মানুষ বিভিন্ন কাজে আসলেও সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। জনগুরুত্বপূর্ণ এই অফিসের এমন দূরাবস্থার ব্যাপারে বাইরে থাকা পোষ্টম্যান রনজিতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলে সরকার জনবল না দিলে আমার তো কিছু করার নাই। আপনারা অপেক্ষা করুন আমি আসলে যথাসম্ভব সহযোগিতা করব বলে আশ^স্থ করে। কবে আসবে জিজ্ঞাসা করলে বলেন ঘন্টা দু একের মধ্যে আসতে পারি শেষ পর্যন্ত কোন ধরনের সেবা না পেয়ে ভূক্তভোগীরা ফিরে যেতে বাধ্য হন। উপজেলা সদর ও পৌরসভার প্রাণকেন্দ্রে ডাকঘরের এই দূরাবস্থায় সেবাগ্রহীতাগণ চরম হতাশা প্রকাশ করেন।

স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা জানান, এই ডাকঘরে প্রায় সময় পার্সেল, রেভিনিউসহ বিভিন্ন কাজে আসলে প্রায় সময় লোকজন না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয়। যা খুবই দুঃখজনক।

স্থানীয় সাধারণ মানুষ জনগুরুত্বপূর্ণ এই ডাকঘরে পর্যাপ্ত জনবল দিয়ে সাধারণ মানুষের সেবা প্রার্থীতা নিশ্চিত করার জন্য উক্ত দপ্তরের উর্ধ্বতন মহলের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন।